• সিলেট, রাত ১১:০৫, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এসএমপির নতুন গণবিজ্ঞপ্তি, সিলেটে যা নি ষি দ্ধ হল

admin
প্রকাশিত জুন ১০, ২০২৬
এসএমপির নতুন গণবিজ্ঞপ্তি, সিলেটে যা নি ষি দ্ধ হল

Manual1 Ad Code

এসএমপির নতুন গণবিজ্ঞপ্তি, সিলেটে যা নি ষি দ্ধ হল

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটবাসীর জন্য নতুন গণবিজ্ঞপ্তি জারি করেছে মহানগর পুলিশ- এসএমপি। বিজ্ঞপ্তিটি যানবাহন চলাচল সংক্রান্ত।

Manual8 Ad Code

 

বুধবার (১০ জুন) জারিকৃত গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার (১২ জুন) থেকে ঢাকা অভিমুখী সব যানবাহনকে নগরীর হুমায়ুন রশিদ চত্ত্বর থেকে চন্ডিপুল পয়েন্ট হয়ে একমুখী চলাচল করতে হবে।

 

 

আবার সিলেট অভিমুখী সব যানবাহনকে চন্ডিপুল পয়েন্ট থেকে বাঁয়ে মোড় নিয়ে বঙ্গবীর রোড হয়ে কদমতলীস্থ নিজ নিজ টার্মিনালে প্রবেশ করতে হবে।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

একই সাথে হুমায়ুন রশীদ চত্ত্বর- চন্ডিপুল পয়েন্ট-বাবনা পয়েন্ট-কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে কদমতলী বাস টার্মিনাল পর্যন্ত আশপাশ এলাকায় রাস্তার উপর কোনো অবৈধ স্থাপনা ও যানবাহন পার্কিং না করার অনুরোধ জানানো হয়েছে।

 

ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে চন্ডিপুল পর্যন্ত অংশ নির্মাণ কাজ শুরু হওয়ায় এই নির্দেশনা। নির্দেশ অমান্য করলে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com