• সিলেট, রাত ৩:০৩, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য দুঃ*সং*বাদ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য দুঃ*সং*বাদ

Manual2 Ad Code

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য দুঃ*সং*বাদ

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটে মোটরসাইকেল চালকদের জন্য দুঃসংবাদ দিয়েছে মহানগর পুলিশ। তবে সব চালকদের জন্য নয়। যারা হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে শব্দ দোষনের জন্য দায়ী, তাদের বিরুদ্ধে আরও কঠোর হচ্ছে পুলিশ প্রশাসন।

রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কশিমনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual4 Ad Code

সিলেটের নাগরিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাড্রোলিক হর্ণ। দিন-দুপুরে যখন তখন নগরীর রাজপথে একসাথে একাধিক মোটরসাইকেল মিলে যখন উচ্চ শব্দে হর্ণ বাজায়, তখন তা আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। এমনকি অনেকে অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে হৃদরোগে আক্রন্ত যারা বা যারা অন্যান্য শারীরিক সমস্যায় আক্রান্ত তাদের জন্য এ এক অসহনীয় যন্ত্রণার বিষয়।

এদের নিয়ন্ত্রনের ক্ষেত্রে আইনের চেয়ে সামাজিক সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল। তবে তা আর হয়ে উঠছেনা। প্রায় প্রতিদিনই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানীর খবর পাওয়া গেলেও বেপরোয়া চালকদের লাগাম টেনে ধরা খুবই কঠিন।

তবে সিলেট মহানগর পুলিশ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে। নগরীর প্রতিটি থানা এলাকা এবং ফাঁড়িগুলোর সামনে দিয়ে এরকম বেপরোয়া মোটরসাইকেল চালক বা হাইড্রোলিক হর্ণ বাজিয়ে যারা মোটরসাইকেল নিয়ে চোখের পলকে চম্পট দেয়, তাদের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া আছে। সে অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

 

Manual1 Ad Code

তবে এ ব্যাপারে আরও কঠোর হচ্ছে তারা। আগের নির্দেশনার আলোকে যেমন কাজ হবে, তেমনি টহল পুলিশও এ ব্যাপারে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

এধরনের চালকদের ধরে আইনের মুখোমুখী করতে পুলিশ প্রস্তুত- জানালেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশানার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com