• সিলেট, রাত ২:৪২, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দিরাইয়ে তিনজনকে ধরলো পুলিশ

admin
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬
দিরাইয়ে তিনজনকে ধরলো পুলিশ

Manual4 Ad Code

দিরাইয়ে তিনজনকে ধরলো পুলিশ

দিরাই প্রতিনিধি

Manual2 Ad Code

সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুইজনকে এবং মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আরও একজন আসামিকে এক আসামিসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual8 Ad Code

সোমবার (২৪ আগস্ট) দুপুরে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড ও উপজেলার রনারচর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

 

জানা যায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই শাহ আলমসহ পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের প্রথম পর্যায়ে দিরাই পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ নতুন বাগবাড়ি গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. হৃদয় মিয়া (২৫) এবং আব্দুল করিমের ছেলে মো. মারুফ আহম্মদ (২৫)কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Manual8 Ad Code

 

অপরদিকে, পৃথক অভিযানে উপজেলার রনারচর এলাকায় নিজ বাড়ি থেকে মারামারি ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি রুপ মিয়ার ছেলে মেরাজ মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়।

 

Manual5 Ad Code

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com