• সিলেট, রাত ৩:৩২, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে চাই: এমপি সৈয়দ ফয়সল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬
জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে চাই: এমপি সৈয়দ ফয়সল

Manual3 Ad Code

জনগনের অধিকার প্রতিষ্ঠা করতে চাই: এমপি সৈয়দ ফয়সল

মাধবপুর প্রতিনিধি

 

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই তাঁর প্রধান লক্ষ্য। মানুষ বড় আশা ও প্রত্যাশা নিয়ে বিএনপিকে সরকারে বসিয়েছে। এখন সময় এসেছে সেই আস্থার প্রতিদান দেওয়ার।

জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের সেবাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার। কোনো অনিয়ম বা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।”

Manual4 Ad Code

বৃহস্পতিবার দুপুরে মাধবপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।
সংসদ সদস্য আরও বলেন, সবাইকে আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করতে হবে। কেউ অবৈধভাবে প্রভাব খাটালে বা সাধারণ মানুষের ওপর জুলুম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি সতর্ক করে বলেন, “কেউ যেন অহেতুক নিরপরাধ মানুষকে হয়রানি না করে। অন্যায়কারীরা আমাদের কোনো সহানুভূতি পাবে না। সরকার দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ বাড়ানোরও আহ্বান জানান তিনি।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে এমপি সৈয়দ ফয়সল বলেন, ‍“মাদক সমাজকে ধ্বংস করছে। এ বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে হলে পরিবার ও সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, কৃষি কর্মকর্তা সজীব সরকার, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব মোর্শেদ খান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল এবং চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ প্রমুখ।

Manual5 Ad Code

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং স্থানীয় উন্নয়ন, সুশাসন ও জনসেবার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com