• সিলেট, রাত ৩:৫৩, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির

Manual1 Ad Code

নির্বাচনে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে : জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনে আমাদের প্রত্যাশার প্রতিফলন হয়নি। এই নির্বাচনের মধ্যমে আমাদের হক কেড়ে নেওয়া হয়েছে, এটি আমাদের কাছে পরিষ্কার। ১০-১২ হাজার ভোটের ব্যবধানে যাদেরকে হারানো হয়েছে, তাদেরকে ইচ্ছাকৃতভাবেই হারানো হয়েছে। কিছু ম্পর্শকাতর জায়গায় ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে। যেখানেই যাচ্ছি লোকে আমাদের বলে- আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।’

 

Manual3 Ad Code

শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

 

তবে জামায়াত ইসলামীর ইতিহাসে সংসদীয় রাজনীতিতে এবারই সবচেয়ে বড় সাফল্য এসেছে জানিয়ে তিনি বলেন, ‘এবারের নির্বাচনে আমাদের তিনটি লাভ হয়েছে। এক. এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য হয়েছে। এরআগে আমরা অন্যের নেতৃত্বে ঐক্য করেছিলাম। এবার আমাদের নেতৃত্বে হয়েছে। দুই. এই প্রথম আল্লাহ আমাদের প্রধান বিরোধী দলের দায়িত্ব প্রদান করেছেন। তৃতীয় লাভ হলো- এবার আমরা ৬টা শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করেছি। আমি তাদের নাম বলছি না, আপনারা সকলেই তা জানেন। ৬ শক্তির সম্মিলিত শক্তি কতটুকু তা আমরা বুঝে গেছি।’

 

Manual4 Ad Code

জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে শিক্ষা শিবিরে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘ঢাকার বস্তিগুলোতে গিয়ে বড় বড় ওয়াদা দেওয়া হয়েছে। কিন্তু এসব বস্তিতে টাকা, ওয়াদা, সন্ত্রাস কোনকিছুই কাজ করেনি। ফলাফলে তা দেখা গেছে। এসবের মাধ্যমে বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, মুক্তি পাগল মানুষের বাংলাদেশ হবে।’

 

 

দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে এসময় তিনি বলেন, ‘আমাদের প্রথম লড়াই ছিলো জাতীয় নির্বাচন। আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনে। এই লড়াইয়ে একটি জায়গাও যেনো আমাদের খালি না থাকে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com