• সিলেট, সকাল ১১:২০, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আমরা অনুগত নয়, দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো: ডা. শফিকুর রহমান

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৬
আমরা অনুগত নয়, দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো: ডা. শফিকুর রহমান

Manual2 Ad Code

আমরা অনুগত নয়, দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো: ডা. শফিকুর রহমান

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, মাহে রমজান হচ্ছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস। কুরআন হচ্ছে পুর্ণাঙ্গ জীবন বিধান। যতদিন উম্মাহ কুরআনকে আকড়ে ধরেছিল তারা শ্রেষ্ট জাতিতে পরিনত হয়েছিল। কুরআন থেকে সরে যাওয়ার কারণে উম্মাহের মধ্যে বিপর্যয় নেমে এসেছে। আমাদেরকে কুরআনের কাছে ফিরে আসতে হবে। রমজানের শিক্ষার আলোকে নিজেকে পরিপূর্ণ মুত্তাকী হিসেবে গড়ে তোলার শপথ নিতে হবে। এই মাসে কুরআন হাদীসের আলোকে জীবন পরিচালনার পাশাপাশি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, আমাদের দেশ আয়তনে ছোট্ট হলেও বিশাল জনগোষ্ঠী রয়েছে। তাদেরকে সম্পদে পরিনত করতে পারলে দেশের চেহারা পাল্টে যাবে। ১২ ফেব্রুয়ারী দেশে নির্বাচন হয়েছে। নানা ত্রুটি থাকা স্বত্তেও বুকে কষ্ট রেখে আমরা ফলাফল মেনে নিয়েছি। কারণ আমরা না মানার পুরনো রাজনৈতিক সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই। আমরা সরকারের অনুগত বিরোধী দল হবোনা। আমরা দায়িত্বশীল ও শক্তিশালী বিরোধী দল হবো। সরকারের সকল অন্যায় অপকর্ম তুলে ধরবো, তীব্র প্রতিবাদ জানাবো। এক্ষেত্রে দেশ ও জনগণের সার্থকে অগ্রাধিকার দিবো। দেশটা আমাদের তাই দেশের স্থিতিশীলতাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে।

তিনি শুক্রবার সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে সাংবাদিক, পেশাজীবি, বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর যৌথ পরিচালনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত ইফতার মাহফিলটি একটি মিলন মেলায় পরিণত হয়।

 

Manual6 Ad Code

মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

মাহফিলে আইনজীবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, সিলেটে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, কবি, সাহিত্যিক, চিকিৎসক এর পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মাহফিলে দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু জাফর।

নগরীর আরামবাগস্থ আমানুল্লাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রবীণ জামায়াত নেতা অধ্যাপক ফজলুর রহমান, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের সভাপতি ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য খেলাফত মজলিস নেতা মুফতী আবুল হাসান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম, জামায়াতের সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর কাজী মখলিছুর রহমান প্রমূখ।

Manual8 Ad Code

 

উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, এনসিপি সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, এলডিপির সিলেট মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি মহানগর আহ্বায়ক কবির আহমদ, সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, সিলেট জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফুল ইসলাম সাজু প্রমূখ।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রমজান মানবজাতির জন্য সর্বশ্রেষ্ট মাস। স্বাধীনতার অর্ধ শতাব্দী পরও আমরা একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারিনি। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ আজও স্বপ্ন। আমরা একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। জামায়াত সে লক্ষ্যে সৎ ও আদর্শবান সুনাগরিক গড়ে তুলতে কাজ করছে। সন্ত্রাস, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

 

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন- পবিত্র মাহে রমজান হচ্ছে কুরআন নাজিলের মাস। এই মাসে ইসলামের প্রাথমিক এবং চুড়ান্ত বিজয় নিশ্চিত হয়েছিল। তাই আত্মশুদ্ধির মাস মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ নিতে হবে। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের পথচলা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com