• সিলেট, রাত ১:০২, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে কারণে ৩০ হাজার টাকা জ*রি*মা*না দিল ‘বার্টন’

admin
প্রকাশিত মার্চ ৮, ২০২৬
সিলেটে যে কারণে ৩০ হাজার টাকা জ*রি*মা*না দিল ‘বার্টন’

Manual3 Ad Code

সিলেটে যে কারণে ৩০ হাজার টাকা জ*রি*মা*না দিল ‘বার্টন’

নিজস্ব প্রতিবেদক

 

বার্টন-সিলেটে বেশ জনপ্রিয় একটা নাম। কিন্তু হলে কি হবে, এবার তাদেরও জারিজুরি ফাঁস হয়েছে। তারা বিদেশী পোশাকের ট্যাগ লাগিয়ে বিক্রি করছেন দেশী পোশাক। এজন্য মোটা অঙ্কের জরিমানাও গুনতে হয়েছে বার্টনের কুমারপাড়া শাখাকে।

 

রবিবার (৮ মার্চ) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় ভোক্তা অধিকার সিলেট পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

 

Manual8 Ad Code

জানা যায়, ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় জেলা শাখার কর্মকর্তারা অভিযানকালে কিছু তৈরি পোশাকে পরীক্ষা করেন। এসময় সেগুলো বিদেশী কোম্পানীর ট্যাগ লাগানো দেখলেও আমদানির প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে ব্যর্থ হন।

 

আর এ কারণে তারা বার্টনকে তাৎক্ষনিক ত্রিশ হাজার টাকা অর্থদন্ড দেন এবং তা আদায় করেন।

 

Manual1 Ad Code

সিলেট বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual6 Ad Code

তিনি জানান, বার্টনসহ আরও কয়েকটি দোকানকে নানা অনিয়মের অভিযোগে জরিমানা করা হয়েছে।

 

Manual1 Ad Code

অভিযানে অংশগ্রহণ করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও র‌্যাব-৯ এর একটি দল।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com