• সিলেট, রাত ১১:৩৬, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়াবার বড় চালান জ*ব্দ, র‌্যাবের কব্জায় আবেদ-জুবাইদ

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
ইয়াবার বড় চালান জ*ব্দ, র‌্যাবের কব্জায় আবেদ-জুবাইদ

Manual5 Ad Code

ইয়াবার বড় চালান জ*ব্দ, র‌্যাবের কব্জায় আবেদ-জুবাইদ

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

তারা পেশাদার মাদক ব্যবসায়ী। দির্ঘদিন থেকেই চলছে তাদের রমরমা বাণিজ্য। তবে শেষ পর্যন্ত ধরা পড়েছেন আবেদ- জুনাইদ। ৭ হাজার ৬শ’ ৮০ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual5 Ad Code

 

শুক্রবার (১৩ মার্চ) বিকালে এসব তথ্য জানায় র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহম্মণবাড়িয়ার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের কামালমোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual2 Ad Code

 

গ্রেপ্তারকৃতরা হলেন, কামালমোড়া গ্রামের তারা মোল্লার ছেলে মো. জুবাঈদ (২১) ও নিদারাবাদ গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে মো. আবেদ মিয়া।

Manual5 Ad Code

 

তাদের দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুজনকেই বিজয়নগর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com