• সিলেট, রাত ৪:১৭, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

পর্যাপ্ত জ্বালানি মজুত আছে : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

admin
প্রকাশিত মার্চ ২০, ২০২৬
পর্যাপ্ত জ্বালানি মজুত আছে : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

Manual7 Ad Code

পর্যাপ্ত জ্বালানি মজুত আছে : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

অনলাইন ডেস্ক

 

কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টি করলেই শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, সরকার ঈদ উৎসবের জন্য দ্রুত জ্বালানি সংকট নিরসন করেছে। পর্যাপ্ত জ্বালানি মজুত আছে। ঈদযাত্রায় মানুষ যাতে ভোগান্তিতে না পড়ে সেজন্য সব পেট্রোল পাম্প খোলা রাখা হয়েছে।

Manual8 Ad Code

বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকায় পেট্রোল পাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, কেউ যদি গ্রাহকদের কৃত্রিম সংকট দেখায় তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঈদ উৎসবে কোনো ধরনের কৃত্রিম জ্বালানি সংকট সৃষ্টির প্রবণতা মেনে নেওয়া হবে না।

Manual4 Ad Code

দীপেন দেওয়ান আরও বলেন, গত ১৫ মার্চ রাত ১১টা থেকে গণপরিবহণের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বর্তমানে কোথাও জ্বালানির কোনো ঘাটতি নেই। কোনো যাত্রী বা পরিবহন চালক সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে হেল্পলাইন ১৬১০৭ কিংবা পুলিশ কন্ট্রোল রুমে জানাতে হবে।

Manual7 Ad Code

তিনি জানান, যাত্রীসেবা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট পুলিশ কন্ট্রোল রুম, র‌্যাব কন্ট্রোল রুম এবং ভিজিল্যান্স টিম সার্বক্ষণিক সক্রিয় রয়েছে। প্রতিটি টার্মিনালে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করলে যাত্রীদের দ্রুত অভিযোগ করতে পারবেন।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com