• সিলেট, রাত ৯:৪৪, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : ডেপুটি স্পিকার

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : ডেপুটি স্পিকার

Manual5 Ad Code

সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই : ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না। সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে। কিন্তু কোনো প্রভু নেই।

রবিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের সম্মানে আয়োজিত কৃতজ্ঞতা ও ধন্যবাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

কলমাকান্দায় জেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠানে কলমাকান্দা-১ আসনে নির্বাচনী দায়িত্ব পালনকারী ৪৪৬ জন পোলিং এজেন্ট অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ খায়ের। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জহির।

ডেপুটি স্পিকার বলেন, দেশের একটি বিশেষ রাজনৈতিক দল কখনোই গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করেনি। তারা স্বাধীনতার পর বাকশাল প্রতিষ্ঠার শুরু থেকে ২০১৪ সাল থেকে ২০১৮ ও ২০২৪ পর্যন্ত নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। মাত্র দেড় মাসে ১ হাজার ৪০০ মানুষ হত্যার অভিযোগসহ অতীতের সহিংসতার ঘটনা দেশবাসী ভুলে যায়নি। আবারও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না। সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে। কিন্তু কোনো প্রভু নেই। বিএনপি সেই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি একটি মানবিক ও সুন্দর বাংলাদেশ গড়তে চায়। এ জন্য দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করতে হবে। অতীতে জনগণের ভোটে নির্বাচিত না হওয়ার অভিযোগে জনপ্রতিনিধিদের জবাবদিহিতাও দুর্বল হয়ে পড়েছিল।

Manual6 Ad Code

এখন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এমন একটি দেশ গড়তে হবে, যেখানে প্রত্যেক নাগরিকের মানবিক মর্যাদা, আইনের শাসন ও সমান অধিকার নিশ্চিত হবে। কেউ আশরাফ, কেউ আতরাফ নয়; সবাই সমান নাগরিক মর্যাদা ভোগ করবেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে দল-মতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিডি প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com