• সিলেট, রাত ৪:৩০, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

প্রীতি ফুটবল ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

 

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে জাতীয় স্টেডিয়ামে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে নিরাপত্তা বেষ্টনীর মধ্যদিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন তিনি।

Manual7 Ad Code

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান। তাদের স্টেডিয়ামে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাফুফে প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী ও জাইমা রহমানের উপস্থিতিতে গ্যালারিতে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পরে প্রধানমন্ত্রীকে তার নাম সম্বলিত জার্সি উপহার দেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

Manual6 Ad Code

এ দিকে দীর্ঘ দেড় যুগ পর স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত হলো সশস্ত্র বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ ও দেশের সামরিক সক্ষমতা প্রদর্শনী। বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানী ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ শুরু হয়।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com