• সিলেট, রাত ২:০৬, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

Manual4 Ad Code

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

বাসস

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Manual3 Ad Code

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় দুপুর ৩ টা ৫৭ মিনিটে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

প্রধানমন্ত্রী সভাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান ধরেন-‘স্বাধীনতার ঘোষক জিয়া-লও লও লও সালাম, আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে, জিয়ার সৈনিক এক হও, এক হও’।

এর আগে দুপুর ৩টায় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যদিয়ে স্বাধীনতা দিবসের আলোচনা শুরু হয়। দোয়া পরিচালনা করেন, জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা নেসারুল হক।

Manual2 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

স্বাধীনতা দিবসের এই আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com