• সিলেট, রাত ১২:৪৩, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য: ড. মোহাম্মদ জহিরুল হক

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য: ড. মোহাম্মদ জহিরুল হক

Manual8 Ad Code

আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য: ড. মোহাম্মদ জহিরুল হক

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

হবিগঞ্জ শহরের প্রতিথযশা শিক্ষা প্রতিষ্ঠান বাডস কেজি এন্ড হাইস্কুল ১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী উৎসব ‘নতুন সূর্য’ আয়োজন করে। সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

 

বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া হাসান আন্নি ও নবম শ্রেণির শিক্ষার্থী খাদিজা সামিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাডসের উপদেষ্ঠা বিশিষ্ট চিকিৎসক ডা. মো. জমির আলী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার বাদল রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারন সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

Manual3 Ad Code

 

 

Manual4 Ad Code

প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “বৈশাখ আমাদেরকে পুরোনো সব সংকীর্ণতা, হিংসা ও বিভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগায়। আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য। একজন ভালো শিক্ষার্থী সমাজকে আলোকিত করতে পারে। শিক্ষার্থীদের প্রচেষ্ঠা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাদের সৎ, মানবিক, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে। বাডস কেজি এন্ড হাইস্কুল বিগত ৩১ বছর ধরে ভালো মানুষ গড়তে প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। সহ-শিক্ষামূলক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়। যা একজন শিক্ষার্থীকে কেবল ভালো ছাত্র হিসেবে গড়ে তোলে না; বরং পরিপূর্ণ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। কিশোর গ্যাং এর মতো অপ-সংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করতে ভূমিকা রাখছে।”

 

 

বাডসের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্ঠায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেন। বিপুল সংখ্যক দর্শক দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানটি উপভোগ করেন। শিক্ষা, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, ডাঃ মোঃ জমির আলী, তাহমিনা বেগম গিনি, বাদল রায় ও তোফাজ্জল সোহেলকে বাডস সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের জীবনী পাঠ করেন সহকারী শিক্ষক গুলশান আরা শিল্পী।

 

উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাডস কেজি এন্ড হাইস্কুল ২০০০ সাল থেকে নিয়মিতভাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে আসছে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com