• সিলেট, রাত ৮:৪৯, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জ কা*রা*গা*রে যুবকের মৃ ত্যু, যে অভিযোগ পরিবারের

admin
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৬
হবিগঞ্জ কা*রা*গা*রে যুবকের মৃ ত্যু, যে অভিযোগ পরিবারের

Manual4 Ad Code

হবিগঞ্জ কা*রা*গা*রে যুবকের মৃ ত্যু, যে অভিযোগ পরিবারের

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলা কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ওই আসামি অসুস্থ হয়ে পড়লে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এনামুল হাসান (৩৫)। তিনি চুনারুঘাট উপজেলার আমতলী এলাকার মৃত আব্দুর রফিকের ছেলে।

জানা যায়, নিহত এনামুল একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। প্রায় তিন মাস আগে গাঁজাসহ আটক হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার আদালতে তার জামিনের আবেদন করার কথা ছিল।

এদিকে কারা কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে এনামুলের মৃত্যু হয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি, এনামুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এনিয়ে তার স্বজনদের পুলিশের সঙ্গে বাকবিতন্ডার ঘটনাও ঘটেছে।

 

Manual7 Ad Code

নিহতের ভাই মো. কামরুল হাসান জানান, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন এনামুল। তখন তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। বৃহস্পতিবার আদালতে তার জামিনের আবেদন করার কথা ছিল। তবে সকাল ৭টার দিকে কারাগার থেকে ফোন করে এনামুলের মৃত্যুর খবর জানানো হয়। পরে মরদেহ দেখতে গিয়ে তার শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান বলে দাবি করেন তিনি। তাদের সন্দেহ কারাগারে তাকে আঘাত করা হয়েছে। যে কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

তবে এ বিষয়ে হবিগঞ্জ জেলা কারাগারের জেলার বিলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এনামুল হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com