• সিলেট, দুপুর ১:৫৫, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছু*রি*কা*ঘা*তে প্রাণ গেল যুবকের

admin
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৬
হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছু*রি*কা*ঘা*তে প্রাণ গেল যুবকের

Manual5 Ad Code

হবিগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছু*রি*কা*ঘা*তে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ব্র্যাক স্কুল সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত ইব্রাহিম মিয়া ওই গ্রামের মৃত নির্ধন মিয়ার পুত্র।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই ইব্রাহিম তার চাচাতো ভাই মোতালিব মিয়ার পুত্র সৌরভের সঙ্গে ফুটবল খেলতে মাঠে যায়। খেলার এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। উপস্থিত অন্যান্য খেলোয়াড়রা প্রথমে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।

বাকবিতণ্ডার একপর্যায়ে সৌরভ ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে ইব্রাহিমের বুকে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত সৌরভ পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) জানান, এ ঘটনায় জড়িত আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এর সাথে আর কেউ জড়িত কিনা তদন্ত করে খুঁজে বের করা হবে।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com