• সিলেট, সন্ধ্যা ৭:১৭, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঘরে ঢুকে কিশোরীকে ধ র্ষ ণ, রাহিম গ্রে ফ তা র

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
ঘরে ঢুকে কিশোরীকে ধ র্ষ ণ, রাহিম গ্রে ফ তা র

Manual8 Ad Code

ঘরে ঢুকে কিশোরীকে ধ র্ষ ণ, রাহিম গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক করে ধর্ষণ করেছে এক যুবক। ঘটনাটি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় কোন উপায় না পেয়ে ওই কিশোরীর ভাই থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে পালিয়ে যান মামলার আসামী রাহিম মিয়া (২৩) নামের ওই যুবক।

Manual6 Ad Code

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল তাকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন কালাপুর এলাকা থেকে গ্রেফতার করে।

Manual7 Ad Code

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মৌলভীবাজার সদর থানা পুলিশ তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত রাহিম মিয়া মৌলভীবাজার জেলার রঘুনন্দনপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে এসব তথ্য জানায় র‌্যাব।

Manual8 Ad Code

র‌্যাব জানায়, কিশোরী মৌলভীবাজার জেলার বাসিন্দা। গ্রেফতারকৃত রাহিম মিয়ার বাড়ি ও কিশোরীর বাড়ির পাশাপাশি হওয়ায় সে প্রায় সময় তাদের বাড়িতে আসা যাওয়া করত। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২ মার্চ ভোরে রাহিম মিয়া কিশোরীর ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ভিকটিমের ভাই ভিকটিমের ঘরে মানুষের শব্দ শুনে তার ঘরে গিয়ে রাহিম মিয়াকে দেখতে পেলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকরলে তাকে আটক করা হয়। অতঃপর বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়ার কথা বলে বিবাদীকে তার পরিবারের লোকজন নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসা না হওয়ায় ভিকটিমের ভাই মৌলভীবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Manual3 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com