• সিলেট, দুপুর ১:৫৩, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৫

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৫

Manual3 Ad Code

জৈন্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৫

জৈন্তাপুর প্রতিনিধি

Manual7 Ad Code

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যমতে, এদিন মোট ১,২৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১,২৭৪ জন উপস্থিত ছিল এবং অনুপস্থিত ছিল ১৫ জন।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় সাধারণ এসএসসি’র ৪টি কেন্দ্রে মোট ৯১১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯০৪ জন উপস্থিত এবং ৭ জন অনুপস্থিত ছিল। জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কোড-১১৩)-এ ২৪২ জনের মধ্যে ২৩৯ জন উপস্থিত, অনুপস্থিত ৩ জন। জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কোড-১৬৯)-এ ২২৪ জনের মধ্যে ২২৩ জন উপস্থিত, অনুপস্থিত ১ জন। হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কোড-১৪২)-এ ২৫১ জনের সবাই উপস্থিত ছিল। এম. আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্র (কোড-১৮৩)-এ ১৯৪ জনের মধ্যে ১৯১ জন উপস্থিত এবং ৩ জন অনুপস্থিত ছিল।

অন্যদিকে, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজ কেন্দ্র (কোড-৬১০০১)-এ ১৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮৮ জন উপস্থিত এবং ১ জন অনুপস্থিত ছিল।

দাখিল পরীক্ষায় জৈন্তা দারুছ ছুন্নাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্র (কোড-৭০৬)-এ মোট ১৮৯ জনের মধ্যে ১৮২ জন উপস্থিত এবং ৭ জন অনুপস্থিত ছিল। এ কেন্দ্রের পরীক্ষা ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি বলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

এদিকে, চলমান পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, ওসি (তদন্ত) মোঃ উসমান গনি, মেডিকেল অফিসার সাদিয়া আরেফিন এবং উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আজিজুল হক খোকনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে জৈন্তাপুর উপজেলায় মোট ১,৬২৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এছাড়া জৈন্তাপুর উপজেলার চারিকাটা উচ্চ বিদ্যালয়ের ৫১ জন পরীক্ষার্থী (ছাত্র ৩১ জন ও ছাত্রী ২০ জন) কানাইঘাট উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল জানান, সকল কেন্দ্রেই সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com