• সিলেট, রাত ১১:৩২, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

তেমুখী থেকে ৪ জুয়াড়িকে ধরলো পুলিশ

admin
প্রকাশিত জুন ৯, ২০২৬
তেমুখী থেকে ৪ জুয়াড়িকে ধরলো পুলিশ

Manual6 Ad Code

তেমুখী থেকে ৪ জুয়াড়িকে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন তেমুখী এলাকায় অভিযান চালিয়ে ৪ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক পৌণে ২টার দিকে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন চাতল এলাকার ২নং ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে মহসিন আহম্মেদ (২৪), জালালাবাদ থানাধীন শেখপাড়া এলাকার মৃত আব্দুল ওয়াদুদের ছেলে রোমান আহমেদ (২৬), পাইকারগাঁও এলাকার মৃত মনু মিয়ার ছেলে আব্দুল মালেক (৩১) এবং জাঙ্গাইল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আশরাফুল আলম (২৪)।

 

Manual2 Ad Code

পুলিশ জানায় সোমবার (৮ জুন) দিবাগত রাত আনুমানিক পৌণে ২টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্টের পূর্ব পাশে বন্ধ চায়ের দোকানের সামনে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত বিষয়ে জালালাবাদ থানার ননএফআইআর নং-১৪৯/২৬, তাং-০৯/০৬/২০২৬খ্রি., ধারা-সিলেট মহানগর আইন ২০০৯ এর ৯৫ মোতাবেক আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com