কথাকলি সিলেটের নতুন সভাপতি টুকু, সম্পাদক সুমন
নিউজ ডেস্ক
সিলেটের স্বমানধন্য নাট্য ও সাংস্কৃতিক সংগঠন কথাকলি সিলেট’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সারদা স্মৃতি ভবনস্থ সংগঠনের মহড়া কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৪৩৩-৩৪ বঙ্গাব্দের জন্য নীলাঞ্জন দাস টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম সুমনকে পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, অর্থ সম্পাদক জুমেল আহমদ ইব্রাহিম, দপ্তর ও প্রচার সম্পাদক শ্রাবণ আচার্য্য সুজন, প্রবাসী সমন্বয়ক সদস্য আনোয়ারুল হক লাভলু এবং সদস্য শামসুল বাসিত শেরো, শামীম আহমদ, হাবিবা ফেরদৌস বিন্তু ও সাইমা শহীদ।
কমিটি গঠনের পূর্বে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কথাকলি সিলেটের বিদায়ী সভাপতি শামসুল বাসিত শেরো। সম্মেলনে কথাকলি সিলেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।