• সিলেট, দুপুর ১২:৫৭, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপির বর্তমান রাজনৈতিক দর্শন হচ্ছে রংধনু জাতি গঠন : অর্থমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬
বিএনপির বর্তমান রাজনৈতিক দর্শন হচ্ছে রংধনু জাতি গঠন : অর্থমন্ত্রী

Manual4 Ad Code

বিএনপির বর্তমান রাজনৈতিক দর্শন হচ্ছে রংধনু জাতি গঠন : অর্থমন্ত্রী

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

দেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থমন্ত্রী বলেন, বিএনপির বর্তমান রাজনৈতিক দর্শন হচ্ছে রংধনু জাতি গঠন, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও সংস্কৃতির মানুষ সমান মর্যাদায় সহাবস্থান করবে। সব নাগরিককে সমান অধিকার দিয়েছে বাংলাদেশের সংবিধান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়-ভিত্তিক প্রথম কেন্দ্রীয় মন্দির এবং প্রথম ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, সরকার শান্তিপূর্ণভাবে দেশকে এগিয়ে নিতে চায়। কিন্তু দেশে অস্থিতিশীলতা তৈরি করে কেউ দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ে যাতে বহিরাগতরা ঢুকতে না পারে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, চবি উপ-উপাচার্য (একাডেমিক), অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধতা প্রকাশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই বিশ্ববিদ্যালয় একটি অসাধারণ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এখানে প্রবেশ করতেই মনে হয়েছে যেন একটি বনভূমি বা প্রাকৃতিক রিসোর্টে এসেছি। এত বড় এলাকা, এত সমৃদ্ধ বনভূমি- এটি বাংলাদেশের জন্য সত্যিই অনন্য। তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। এত বড় সম্ভাবনাময় একটি বিশ্ববিদ্যালয়কে দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিয়ে যাওয়া সম্ভব।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com