• সিলেট, সন্ধ্যা ৭:৩১, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি গঠন

admin
প্রকাশিত মে ৪, ২০২৬
রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি গঠন

Manual3 Ad Code

 

রংপুর বিভাগীয় সমিতি সিলেট’র সাধারণ সভা ও কমিটি গঠন

 

Manual4 Ad Code

সিলেটে বসবাসরত রংপুর বিভাগের বাসিন্দাদের সামাজিক সংগঠন ‘রংপুর বিভাগীয় সমিতি, সিলেট’-এর ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

Manual2 Ad Code

নতুন কমিটিতে শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান সভাপতি ও শাবিপ্রবির মহাবিদ্যালয় পরিদর্শক মোঃ ইউনুস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনটিকে গতিশীল করতে মাউন্ট এডোরা হসপিটালের পরিচালক অধ্যাপক ডাঃ কে এম আখতারুজ্জামানকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে। প্রধান উপদেষ্টা করা হয়েছে শাবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম। উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুব ই ইলাহী, শাবিপ্রবির সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, মাউন্ট এডোরা হসপিটালের অধ্যাপক ডাঃ এম এ আলিম, শাবিপ্রবির অধ্যাপক ড. শামীম আরা বেগম, মাউন্ট এডোরা হসপিটালের ডাঃ মো: মোসাহারুল ইসলাম, ডাঃ রাফিয়া আক্তার মিলি, ডাঃ মো: মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো: রবিউল ইসলাম রুবেল।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মোঃ ফুয়াদ শণ্ডল ও অধ্যাপক ড. মোঃ মতিয়ার রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জান্নাতুল ইসলাম বেলাল, অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ মাকসুদার রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রবিউল ইসলাম জুয়েল, সমাজকল্যাণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা ইয়াসমিন, আইটি সম্পাদক আমিন আল মুরাদ।

Manual3 Ad Code

কমিটিতে নির্বাহী সদস্যরা হলেন সাংবাদিক মামুন হাসান, ড. পার্থ প্রতিম বর্মণ, বিনয় কুমার রায়, মোঃ শাহারুল ইসলাম, মোঃ মমিনুল ইসলাম, মো: রাজু আহমেদ, সবুজ মিয়া, আনিসুর রহমান, মো: গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো: দুলাল মিয়া।

সাধারণ সভায় বক্তারা বলেন, এই সমিতি সিলেটে বসবাসরত রংপুর বিভাগের মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি আর্তমানবতার সেবায় কাজ করে যাবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com