• সিলেট, সন্ধ্যা ৭:১৮, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে সিলেটের ৩ জনসহ ৪৯ এমপি

admin
প্রকাশিত মে ৪, ২০২৬
শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে সিলেটের ৩ জনসহ ৪৯ এমপি

Manual7 Ad Code

শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে সিলেটের ৩ জনসহ ৪৯ এমপি

নিউজ ডেস্ক

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য (এমপি) শপথ নিয়েছেন। রোববার রাত ৯টার দিকে সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি জোট থেকে এমপি হলেন যারা

 

বিএনপি থেকে সংসদ সদস্য হয়েছেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন।

আরও আছেন—সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

জামায়াত জোট থেকে নির্বাচিত যারা

Manual8 Ad Code

 

জামায়াতে ইসলামী জোটে নির্বাচিত জামায়াতের নয় সংসদ সদস্য হলেন—নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।

Manual4 Ad Code

একই জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ সদস্য হয়েছেন মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

৫০টি আসনে সংরক্ষিত নারী আসনের জন্য গত ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সময়ের মধ্যে ৫৩ জন মনোনয়নপত্র জমা দেন। বাছাইয়ে বাদ পড়েন ৪ জন।

 

Manual2 Ad Code

এর মধ্যে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মনিরা শরামিন ও রাজনৈতিক দল এবং জোটের বাইরে ছিল ৩ জন।

আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের ভোটের তারিখ নির্ধারিত ছিল। তবে প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় বরাবরের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন ৪৯ সংসদ সদস্য।

এদিকে, মনোনয়নপত্র বৈধ হলেও আজ শপথ নিতে পারেননি জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।

নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ বলেন, সাধারণত বৈধ ঘোষণা হওয়ার পরদিন গেজেট প্রকাশ হয়। কারণ তার পক্ষে বা বিপক্ষে আপিল করার সময় দিতে হবে। এরপর মনোনয়ন প্রত্যাহারের একটি সময় দিতে হবে।

তিনি বলেন, আমরা আপিল ও মনোনয়ন প্রত্যাহারের সময় রেখেছি। সেজন্য আজ গেজেট প্রকাশ হচ্ছে না। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু গেজেট প্রকাশ হচ্ছে না, তাই তিনি শপথ নিতে পারবেন না।

এনসিপির আরেক নেতা মনিরা শারমিনের আদালতের রিটের বিষয়ে জানতে চাইলে ইসি মাছউদ বলেন, তার রিটের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। তবে আগামীকাল গেজেট প্রকাশ হবে, সেটি বলা যায় না। এটি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে, তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ পদ মাত্র একটি।

‘এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বললেন, মনিরাকে রাখেন। ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। আশা করি, কালকে গেজেট হয়ে যাবে।’

 

 

Manual5 Ad Code

আদালত যদি মনিরা শারমিনের বিষয়ে কোনো নির্দেশনা দিয়ে চিঠি পাঠান, সে ক্ষেত্রে নুসরাতের গেজেট প্রকাশিত হলে তা আইন অনুযায়ী বাতিল হবে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই বাতিল হয়ে যাবে। তখন দুইজন প্রার্থী হবেন। আমরা বলতে পারি, দুইজনের মধ্যে একজন, অথবা ভোটে চলে যাবে। জামায়াত জোট ভোট দিয়ে প্রার্থী নির্বাচিত করবে।

এদিকে আজ হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা রিটের রায় না আসা পর্যন্ত নুসরাতের গেজেট প্রকাশ না করতে ইসিকে চিঠি দিয়েছেন মনিরা শারমিন।

চিঠিতে মনিরা শারমিন জানান, তার প্রার্থিতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট করেছেন, যার শুনানি আগামীকাল। সে পর্যন্ত ইসিকে গেজেট না প্রকাশ করার অনুরোধ জানান মনিরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com