অ্যাকাউন্ট হ্যা*ক, যা বললেন এমদাদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর হোয়াট্স অ্যাপ একাউন্ট হ্যাক হয়েছিল। অবশ্য ঘন্টাখানেকের মধ্যেই তিনি বিষয়টি বুঝতে পারেন এবং রিকাভার করতে সক্ষম হন।
মঙ্গলবার (১২ মে) বিকাল পৌণে ৪টার দিকে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং সাথে সাথে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়ে দেন এবং দ্রুত কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রিও দায়ের করেন।
ইমদাদ চৌধুরী জানান, এ সময়ের মধ্যেই হ্যাকাররা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা চাইতে শুরু করে। কেউ কেউ তাকে কল দিয়ে বিষয়টি যাচাই করছেন।
তিনি আল্লাহর শোকরিয়া আদায় করে বলেন, যাই হোক। কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই আমি রিকাভার করতে সক্ষম হই এবং হোয়াট্স অ্যাপের পূর্ণ নিয়ন্ত্রণ পাই।
বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম নিউজ বা ফটোকার্ড প্রকাশ করে জনগনকে সচেতন করায় তাদের সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
সিলেটভিউ২৪ডটকম