• সিলেট, রাত ১২:৫৮, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাড়ির আঙিনায় গাঁজা চাষ করতেন মহিদ, অতঃপর..

admin
প্রকাশিত মে ২০, ২০২৬
বাড়ির আঙিনায় গাঁজা চাষ করতেন মহিদ, অতঃপর..

Manual1 Ad Code

বাড়ির আঙিনায় গাঁজা চাষ করতেন মহিদ, অতঃপর..

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

নিজ বসত বাড়ির আঙিনায় গাঁজা চাষ করতেন মো. মহিদ মিয়া (৫৫)। অতি যত্ন সহকারে প্রতিদিন গাছের পরিচর্চা করতেন তিনি। দীর্ঘদিন থেকে মহিদের এই কার্যক্রম চলছিল। কিন্তু অবশেষে আইনশৃঙ্খলাবাহিনীর হাত থেকে রেহাই পেলেন না তিনি।

 

Manual5 Ad Code

সোমবার (১৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাখাই উপজেলার পূর্ব বেগুনাই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিদ মিয়া ওই গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।

Manual7 Ad Code

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার পুলিশের একটি দল পূর্ব বেগুনাই গ্রামে অভিযানে যায়। এসময় মহিদ মিয়ার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির আঙিনায় অতি যত্নে চাষ করা ৩টি বড় গাঁজা গাছ দেখতে পায় পুলিশ। এছাড়া ঘরের ভেতর থেকে আরও ১০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চাষাবাদ ও মাদক মজুতের অপরাধে মহিদ মিয়াকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

Manual7 Ad Code

 

লাখাই থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, ‘গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষ করে তাকে বুধবার (২০ মে) আদালতে প্রেরণ করা হয়েছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com