• সিলেট, রাত ১১:২৪, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তিন দিন ধরে সন্ধান মিলছে না আম্বরখানার তানজিদের

admin
প্রকাশিত মে ২১, ২০২৬
তিন দিন ধরে সন্ধান মিলছে না আম্বরখানার তানজিদের

Manual5 Ad Code

তিন দিন ধরে সন্ধান মিলছে না আম্বরখানার তানজিদের

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট নগরীর আম্বরখানা থেকে ৩ দিন ধরে মো. তানজিদ হোসাইন (১৫) নামের এক কিশোর নিখোঁজ রয়েছে। নিখোঁজের পর সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডির নং ২২০৮। তারিখ ২০/৫/২০২৬।

Travel Guides & Travelogues

‎জিডিতে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ তানজিদ হোসাইন মুখমণ্ডল গোলাকার, গায়ের রং শ্যামলা, আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

Manual4 Ad Code

‎তানজিদ হোসাইন সুনামগঞ্জ সদর উপজেলার বিরামপুর রহমতপুরের মো. শফিকুল ইসলাম ও হাসিনা বেগমের ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর মিরর ময়দান (অর্ণব-২৭) এলাকায় বসবাস করত এবং আম্বরখানা পয়েন্টস্থ ‘জামাল স্টোর’ নামক একটি ব্যবসায় প্রতিষ্ঠানে চাকরি করত।

‎গত সোমবার (১৯ মে) রাত আনুমানিক সাড়ে ১০টায় সে আম্বরখানা পয়েন্টের কর্মস্থল থেকে বাসার উদ্দেশ্যে বের হয়। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও সে বাসায় না ফেরায় তার কর্মস্থলের মালিক মো. মামুনের সাথে যোগাযোগ করেন তার বাবা।

Manual4 Ad Code

তখন দোকানের মালিক মামুন জানান, তানজিদ রাত ১০টার দিকেই দোকান থেকে বের হয়ে গিয়েছে।

 

এরপর তানজিদের পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি ।

‎তার খোঁজ পেলে নিকটস্থ থানা অথবা নিখোঁজের পরিবারের সাথে ০১৭৯২৫১৪৪০৫ ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com