• সিলেট, রাত ১২:৫৪, ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে সড়ক পরিস্কার করলেন স্বেচ্ছাসেবীরা, ভাসলেন প্রশংসায়

admin
প্রকাশিত মে ২১, ২০২৬
সুনামগঞ্জে সড়ক পরিস্কার করলেন স্বেচ্ছাসেবীরা, ভাসলেন প্রশংসায়

Manual1 Ad Code

সুনামগঞ্জে সড়ক পরিস্কার করলেন স্বেচ্ছাসেবীরা, ভাসলেন প্রশংসায়

Manual5 Ad Code

শান্তিগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামে স্বেচ্ছাশ্রমে রাস্তার ময়লা-আবর্জনা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন কয়েকজন সচেতন ও মানবিক মানুষ। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় ডুংরিয়া গ্রামের উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য আবুল কালাম এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হাসানের যৌথ উদ্যোগে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ডুংরিয়া ঘরোয়া আগার পয়েন্ট থেকে দক্ষিণের রজনীগঞ্জ রাস্তার মোড় পর্যন্ত সড়কে দীর্ঘদিন ধরে বৈশাখী খড়, কাদা ও নানা ধরনের বর্জ্য জমে ছিল। অতিবৃষ্টির কারণে রাস্তার অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। এতে পথচারীসহ স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন আবুল কালাম ও খালেদ হাসান। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই তারা নিজের হাতে কোদাল নিয়ে রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়েন। পরে তাদের এ মহৎ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন একই গ্রামের সাবেক এনজিও কর্মকর্তা মোহাম্মদ শাহান মিয়া, সমাজকর্মী জুয়েল মিয়াসহ আরও অনেকে।

এ বিষয়ে আবুল কালাম বলেন, “এটি নিঃসন্দেহে একটি মহৎ কাজ। মানুষের উপকারে আসতে পেরে খুব ভালো লাগছে। রাস্তাটি এতটাই খারাপ অবস্থায় ছিল যে চলাচল করাই কষ্টকর হয়ে পড়েছিল। এখন রাস্তা পরিষ্কার হওয়ায় মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছে। বিশেষ করে শিক্ষার্থীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।”

Manual1 Ad Code

 

 

Manual2 Ad Code

খালেদ হাসান বলেন, “প্রায় এক মাস ধরে রাস্তাটি বেহাল ছিল। বৈশাখী খড় পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছিল। আমরা নিজেরাও কষ্ট করে চলাফেরা করছিলাম। তাই কারো অপেক্ষা না করে নিজেই প্রায় ৫০০ মিটার রাস্তার ময়লা পরিষ্কারের কাজে নেমে পড়ি। পরে আমাকে দেখে আরও কয়েকজন এগিয়ে আসেন।”

তিনি আরও বলেন, “সমাজের ভালো কাজের জন্য কারো অপেক্ষা করা উচিত নয়। একজন উদ্যোগ নিলে অন্যরাও সাহস পায়। এভাবেই সমাজ বদলে যেতে পারে। কারণ সব কাজ সরকারের নয়, আমাদের নিজেদের দায়িত্বও রয়েছে সমাজকে পরিষ্কার ও সুন্দর রাখা।”

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com