সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে বলে ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছেন সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার।
মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভূগছেন।