• সিলেট, রাত ১:৩০, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে একদিনে পুলিশের খাঁচায় ১১২জন

admin
প্রকাশিত মে ২৯, ২০২৬
সিলেটে একদিনে পুলিশের খাঁচায় ১১২জন

Manual2 Ad Code

সিলেটে একদিনে পুলিশের খাঁচায় ১১২জন

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual4 Ad Code

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ১১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই সময়ে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

মঙ্গলবার (২৬ মে) রাত ১২টা থেকে বুধবার (২৭ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ৩২ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়ি ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও সেবনকারী, মেট্রো অধ্যাদেশে অভিযুক্ত ব্যক্তি, সন্দেহভাজন এবং বিনা পরোয়ানায় আটক ব্যক্তিরা রয়েছেন। এসময় অভিযান চলাকালে ৩ কেজি গাঁজা ও ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানায় পুলিশ।

Manual7 Ad Code

 

এদিকে, মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক বিভাগের পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্য করায় ৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

 

সিলেটভিউ২৪ডটকম/

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com