• সিলেট, রাত ১০:১১, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শামীমকে ধরলো পুলিশ

admin
প্রকাশিত জুন ১, ২০২৬
সিলেটে শামীমকে ধরলো পুলিশ

Manual3 Ad Code

সিলেটে শামীমকে ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬৫ পিস ইয়াবা বড়ি ও ৫ পুরিয়া গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual2 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি শামীম আহমদ (৪৫)। তিনি সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা ২৫নং ওয়ার্ডের মৃত ওয়াছির আলী ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার (৩০ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্তরস্থ রেলস্টেশন রোডে অবস্থিত সোহাগ স্টোর নামীয় দোকানে অভিযান পরিচালনা করে ৬৫ পিস ইয়াবা বড়ি ও ৫ পুরিয়া গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে দক্ষিন সুরমা থানায় মামলা নং-২৬, তারিখ-৩১/০৫/২০২৬ খ্রি., ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক)/৪১ রুজু হয়। আসামি‘কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com