• সিলেট, রাত ১:৩৪, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পিকআপ ভ্যানে যা বহন করছিলেন রিপন দাশ

admin
প্রকাশিত জুন ১, ২০২৬
পিকআপ ভ্যানে যা বহন করছিলেন রিপন দাশ

Manual6 Ad Code

পিকআপ ভ্যানে যা বহন করছিলেন রিপন দাশ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

Manual5 Ad Code

সোমবার (১ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে মাধবপুর থানাপুলিশ। তারা জানায়, রবিবার (৩১ মে) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় অভিযান চালিয়ে পিকআপটি আটক করা হয়। পরে সেটি তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ করা হয়েছে।

 

Manual4 Ad Code

এ সময় মাদক পরিবহনের সাথে জড়িত রিপন দাশকে (৩২) আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।

 

 

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিকেও আটক করা হয়েছে।

 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রিপনকে আদালতে সোপর্দ করার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com