• সিলেট, সকাল ৬:৩১, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটকে উন্নয়ন বাজেট থেকে বঞ্চিত করার প্রতিবাদে আরিফুল হক চৌধুরীর ক্ষোভ

admin
প্রকাশিত অক্টোবর ২১, ২০২৫
সিলেটকে উন্নয়ন বাজেট থেকে বঞ্চিত করার প্রতিবাদে আরিফুল হক চৌধুরীর ক্ষোভ

Manual1 Ad Code

সজল আহমেদ

 

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গ্রামীণ মাটির রাস্তা সংস্কারসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন দিলেও সিলেটের জন্য এক টাকাও বরাদ্দ না রাখায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেটের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হকভ চৌধুরী।

 

Manual5 Ad Code

তিনি সরকারের এ আচরণকে সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক ও অন্যায় আখ্যা দিয়ে সিলেটের ন্যায্য হিস্যায় উন্নয়ন বরাদ্দ রাখার জোর দাবি জানান।

 

Manual5 Ad Code

এর আগে মঙ্গলবার (২১ অক্টোবর) একনেকের সভায় বর্তমান অন্তর্বর্তী সরকার ১ হাজার ৯৮৮ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদন করে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮৮৫ কোটি ৭ লাখ, বৈদেশিক ঋণ থেকে ৫৩ কোটি ২ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৫০ কোটি টাকা ব্যয় করা হবে।

 

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভাপতিত্ব করেন।

 

Manual7 Ad Code

একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—

Manual1 Ad Code

রেজিলিয়েন্স স্ট্রেংদেনিং থ্রু এগ্রি-ফুড সিস্টেম ট্রান্সফরমেশন প্রকল্প, খুলনা বিভাগীয় পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং জামালপুর শহরের নগর স্থাপত্যের পুনঃসংস্কার ও সাংস্কৃতিক কেন্দ্র উন্নয়ন প্রকল্প।

 

এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের ১–৫ নম্বর জোনের অভ্যন্তরীণ রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ; উত্তরা লেক উন্নয়ন প্রকল্প; অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ চ্যান্সারি ভবন নির্মাণ; কিশোরগঞ্জ–পাকুন্দিয়া–মির্জাপুর–টোক জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ এবং বিএসটিআই পদার্থ ও রসায়ন পরীক্ষণ ল্যাবরেটরি সম্প্রসারণ প্রকল্পও অনুমোদন দেওয়া হয়।

 

অনুমোদিত অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে—ঘোড়াশাল তৃতীয় ইউনিট রি-পাওয়ারিং প্রকল্প, পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তর প্রকল্প, রেলওয়ের পশ্চিমাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন প্রকল্প এবং রেলওয়ের পূর্বাঞ্চলের লেভেল ক্রসিং গেটসমূহের পুনর্বাসন ও মানোন্নয়ন প্রকল্প।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com