• সিলেট, রাত ১০:২৩, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৬
সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

Manual3 Ad Code

পদক অর্জনকারী নবীন নাবিকদের হাতে পদক তুলে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম / ছবি : আইএসপিআর

 

Manual2 Ad Code

সমুদ্রসীমার নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার শপথ নিলেন ৪৬৭ নবীন নাবিক

অনলাইন ডেস্ক

 

 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার দৃপ্ত অঙ্গীকার নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত সদস্য হিসেবে যুক্ত হলেন বি-২০২৬ ব্যাচের ৪৬৭ জন নবীন নাবিক।

দীর্ঘ ২২ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ ও অধ্যবসায়ের সফল পরিসমাপ্তিতে আজ রবিবার পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে শিক্ষা সমাপনী কুচকাওয়াজের মধ্য দিয়ে সম্পন্ন হলো বি-২০২৬ ব্যাচের বুটক্যাম্প প্রশিক্ষণ। কুচকাওয়াজে নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

Manual1 Ad Code

নৌবাহিনীর বি-২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. সেজান মাহমুদ পেশাগত ও সকল বিষয়ে সর্বোচ্চ উৎকর্ষতা অর্জন করে সেরা চৌকস নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ লাভ করেন। এছাড়া, মো. মুজাহিদুল ইসলাম দ্বিতীয় স্থান অধিকার করে ‘কমখুল পদক’ এবং মো. শাকিল হাসান তৃতীয় স্থান অধিকার করে ‘শের-ই-বাংলা পদক লাভ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি তার ভাষণে, মহান স্বাধীনতা যুদ্ধেঅংশগ্রহণকারী সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা, বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, শহীদ লে. কমান্ডার মোয়াজ্জম হোসেনসহ সকল বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডোদের সর্বোচ্চ আত্মত্যাগের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীরঅগ্রযাত্রায় নৌসদস্যদের অকৃত্রিম দেশপ্রেম, নিরলস প্রচেষ্টা ও পেশাগত উৎকর্ষতা অত্যন্ত প্রশংসনীয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তরের পিএসও, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিকদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com