• সিলেট, রাত ১১:৩২, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে ক্যান্সার আক্রান্ত দুই অসহায়ের পাশে ‘খসরু ফাউন্ডেশন’

admin
প্রকাশিত জুন ৭, ২০২৬
জৈন্তাপুরে ক্যান্সার আক্রান্ত দুই অসহায়ের পাশে ‘খসরু ফাউন্ডেশন’

Manual4 Ad Code

জৈন্তাপুরে ক্যান্সার আক্রান্ত দুই অসহায়ের পাশে ‘খসরু ফাউন্ডেশন’

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুরে দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত দুই অসহায় রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে আব্দুল গফফার চৌধুরী (খসরু) ফাউন্ডেশন।

রবিবার (৭ জুন) বিকেলে ফাউন্ডেশনের চেয়ারম্যান, যুক্তরাষ্ট্রপ্রবাসী রোটারিয়ান, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল গফফার চৌধুরী খসরু-এর পক্ষে জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম রোগীদের পরিবারের কাছে চিকিৎসা সহায়তার নগদ অর্থ পৌঁছে দেন।

সাংবাদিক আব্দুল হালিমের কাছ থেকে সহায়তার অর্থ গ্রহণ করেন ক্যান্সার আক্রান্ত আব্দুল মালেক এবং অপর রোগী জয়গুন নেছার ছেলে সাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা মসজিদের ইমাম হাফিজ রফিকুল ইসলাম রায়হান।

জানা যায়, জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আসামপাড়া গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে আব্দুল মালেক (৬০) এবং নিজপাট ইউনিয়নের ডিবির হাওর গ্রামের হায়দর আলীর স্ত্রী জয়গুন নেছা (৬৫) দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবনযাপন করছেন।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

চিকিৎসা সহায়তা পেয়ে রোগী ও তাদের পরিবারের সদস্যরা আব্দুল গফফার চৌধুরী খসরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে আর্থিকভাবে অসচ্ছল পরিবার দুটির সদস্যরা সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আব্দুল গফফার চৌধুরী খসরু দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এই সহায়তা ক্যান্সারে আক্রান্ত দুই পরিবারের চিকিৎসা ব্যয়ের কিছুটা হলেও বোঝা লাঘব করবে বলে তারা আশা প্রকাশ করেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com