স্পোর্টস জোন সিলেটের কার্যকরী কমিটি ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় প্রাংগনে স্পোর্টস জোন সিলেটের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৮টায় সভায় এনাম হোসেনের সভাপতিত্বে ও উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ইং ২ বছর মেয়াদি কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন শাকিরুল ইসলাম গউছ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সিনিয়র সহ সভাপতি এনাম হোসেন, সহ সভাপতি গোলাব আলী, এমরান আহমদ, আল মামুন, সহ সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, রাতুল মানকিন, আহমেদ হালিম সুমন, রাজিব দাশ, সাংগঠনিক সম্পাদক শামিম আহমেদ, শেখ সাজু আহমেদ, কোষাধ্যক্ষ সাকিব আহমেদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক শানার উদ্দিন, ক্রীড়া সম্পাদক খন্দকার ঈমন, কার্যকরী কমিটির সদস্য: রাকিল আহমেদ, মাহমুদুল হাসান সোহান, মোমিনুর রহমান শাওন, ইফতি আহমেদ, জুয়েল আহমদ, মনোজ মালাকার, মুন্না আহমেদ, আবু বক্কর প্রমুখ।