• সিলেট, রাত ১১:০৫, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বিনামূল্যে পোনা বিতরণ করলো ব্র্যাক

admin
প্রকাশিত জুন ১০, ২০২৬
সিলেটে বিনামূল্যে পোনা বিতরণ করলো ব্র্যাক

Manual1 Ad Code

সিলেটে বিনামূল্যে পোনা বিতরণ করলো ব্র্যাক

অনলাইন ডেস্ক

দেশের মৎস্য খাতের টেকসই উন্নয়ন, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং এলাকার অপরিত্যক্ত ও অনাবাদী পুকুরসমূহকে মাছ চাষের আওতায় এনে উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করছে এনজিও সংস্থা ব্র্যাক।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

বুধবার (১০ জুন) দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় সিলেট আরবান এরিয়ার মোগলাবাজার শাখায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্য চাষীদের অংশগ্রহণে ‘মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র আয়োজন করা হয়। কর্মশালা শেষে তাদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়।

Manual6 Ad Code

 

ব্রাকের মোগলাবাজার ব্যবস্থাপক (দাবি) আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা হিসাব রক্ষকসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী মৎস্য চাষীদের মাঝে মাছ চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং লাভজনক মৎস্য চাষের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রশিক্ষণ শেষে উপস্থিত মৎস্য চাষীদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ঘিরে স্থানীয় মৎস্য চাষীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি হয়েছে।

 

কর্মশালায়- মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতির সঠিক পদ্ধতি। মাছের খাদ্য ও পুষ্টি ব্যবস্থাপনা। মাছের রোগবালাই প্রতিরোধ ও প্রতিকার। ব্র্যাক তেলাপিয়া-২ জাতের ˆবশিষ্ট্য ও চাষাবাদ পদ্ধতি এবং আধুনিক ও সঠিক উপায়ে মাছ আহরণ ও বাজারজাতকরণের বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com