• সিলেট, রাত ৪:৩০, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, এরপর কোন দল?

admin
প্রকাশিত জুন ১২, ২০২৬
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, এরপর কোন দল?

Manual6 Ad Code

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে ব্রাজিল, এরপর কোন দল?
অনলাইন ডেস্ক

 

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবারও আলোচনার কেন্দ্রে এসেছে ফুটবলের ঐতিহ্যবাহী পরাশক্তি দলগুলো। বিশ্বকাপ ইতিহাসের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড, বিশ্বকাপে শিরোপা এখনও ব্রাজিলের দখলেই রয়েছে। তবে পরিসংখ্যানে এটাও দেখা যায়, কিছু দল একবারও শিরোপা না জিতলেও তাদের রেকর্ড ঈর্ষণীয়।

বিশ্বকাপ ইতিহাসে বেশি ম্যাচ জয়ের তালিকায় যারা

ব্রাজিল

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ২২টি বিশ্বকাপে অংশ নিয়ে ১১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ৭৬টিতে জয় পেয়েছে তারা। এছাড়া ১৯টি ম্যাচ ড্র এবং ১৯টিতে হার দেখেছে। তাদের জয়ের হার ৬৭ শতাংশ। ২০০২ থেকে ২০০৬ বিশ্বকাপের মধ্যে টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ব্রাজিলের।

জার্মানি

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা ২০টি বিশ্বকাপে ১১২টি ম্যাচ খেলে ৬৮টিতে জয় পেয়েছে। এছাড়া ২১টি ড্র এবং ২৩টি হার রয়েছে তাদের। জয়ের হার ৬১ শতাংশ। ১৯৫৪-৫৮ এবং ২০১৪ বিশ্বকাপে তারা টানা পাঁচ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল।

আর্জেন্টিনা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা রয়েছে তৃতীয় স্থানে। ১৮টি বিশ্বকাপে অংশ নিয়ে ৮৮ ম্যাচের মধ্যে ৪৭টিতে জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এছাড়া ১৭টি ড্র এবং ২৪টি হার রয়েছে। ১৯৮৬ ও ২০১৪ বিশ্বকাপে তারা টানা পাঁচ ম্যাচ জিতেছিল।

ইতালি

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ১৮টি বিশ্বকাপে ৮৩টি ম্যাচ খেলে ৪৫টিতে জয় পেয়েছে। তাদের ড্র ২১টি এবং হার ১৭টি। ১৯৩৪ থেকে ১৯৩৮ বিশ্বকাপের মধ্যে টানা সাত ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ইতালির।

ফ্রান্স

শীর্ষ পাঁচের শেষ দল ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়নরা ১৬টি বিশ্বকাপে অংশ নিয়ে ৭৩ ম্যাচের মধ্যে ৩৯টিতে জয় পেয়েছে। এছাড়া ১৪টি ড্র ও ২০টি হার রয়েছে। ২০১৮ থেকে ২০২২ বিশ্বকাপের মধ্যে টানা ছয় ম্যাচ জিতেছিল তারা।

Manual8 Ad Code

ইংল্যান্ড

১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ১৬টি বিশ্বকাপে ৭৪ ম্যাচ খেলে ৩২টিতে জয় পেয়েছে। তাদের ড্র ২২টি এবং হার ২০টি। জয়ের হার ৪৩ শতাংশ। ১৯৬৬ থেকে ১৯৭০ বিশ্বকাপের মধ্যে টানা ছয় ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে ইংল্যান্ডের।

Manual3 Ad Code

স্পেন

Manual3 Ad Code

২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ১৬টি বিশ্বকাপে ৬৭ ম্যাচ খেলে ৩১টিতে জয় পেয়েছে। এছাড়া ১৭টি ড্র এবং ১৯টি হার রয়েছে। ২০১০ বিশ্বকাপ জয়ের পথে তারা টানা ছয় ম্যাচ জিতেছিল।

নেদারল্যান্ডস

তবে বিশ্বকাপ শিরোপা না জিতেও নেদারল্যান্ডসের রেকর্ড ঈর্ষণীয়। ১১টি বিশ্বকাপে ৫৫ ম্যাচ খেলে তারা ৩০টিতে জয় পেয়েছে। এছাড়া ১৪টি ড্র এবং ১১টি হার রয়েছে। তাদের জয়ের হার ৫৫ শতাংশ, যা কয়েকটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলের চেয়েও বেশি। ২০১০ বিশ্বকাপে তারা টানা ছয় ম্যাচ জিতেছিল।

Manual4 Ad Code

উরুগুয়ে

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ১৪টি বিশ্বকাপে ৫৯ ম্যাচ খেলে ২৫টিতে জয় পেয়েছে। এছাড়া ১৩টি ড্র এবং ২১টি হার রয়েছে। ১৯৩০-১৯৫০ এবং ১৯৫০-১৯৫৪ সময়কালে তারা টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছিল।

বেলজিয়াম

শীর্ষ দশের শেষ দল বেলজিয়াম। ১৪টি বিশ্বকাপে ৫১ ম্যাচ খেলে তারা ২১টিতে জয় পেয়েছে। এছাড়া ১০টি ড্র এবং ২০টি হার রয়েছে। ২০১৮ বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জয়ের সেরা রেকর্ড গড়েছিল বেলজিয়াম।

বিশ্বকাপ ২০২৬-এ দলসংখ্যা বেড়ে ৪৮ এবং ম্যাচসংখ্যা বেড়ে ১০৪ হওয়ায় অনেক দেশের সামনে নিজেদের রেকর্ড সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। তবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের মানদণ্ড হিসেবে ব্রাজিলের দীর্ঘদিনের আধিপত্য এখনও অটুট রয়েছে।

বিডি-প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com