• সিলেট, বিকাল ৪:৩২, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

খুদে ভক্তের শেখানো সেলিব্রেশন কি করবেন মেসি?

admin
প্রকাশিত জুন ১৮, ২০২৬
খুদে ভক্তের শেখানো সেলিব্রেশন কি করবেন মেসি?

Manual7 Ad Code

খুদে ভক্তের শেখানো সেলিব্রেশন কি করবেন মেসি?
স্পোর্টস ডেস্ক

 

Manual6 Ad Code

বিশ্বকাপ ইতিহাস গড়ে নতুন মাইলফলক ছুঁয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে যেমন ম্যাচের নায়ক হয়েছেন, তেমনি এক খুদে ভক্তের সঙ্গে তার একটি মুহূর্ত এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

ম্যাচ শেষে সমর্থকদের সঙ্গে দেখা করার সময় এক শিশু মেসিকে একটি বিশেষ নাচের ভঙ্গি দেখায়। হাসিমুখে মনোযোগ দিয়ে সেটি দেখেন মেসি। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে, পরের ম্যাচে গোল করলে কি সেই নাচের ভঙ্গিতেই উদযাপন করবেন তিনি?

Manual2 Ad Code

আর্জেন্টিনা ওই ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পায়, আর তিনটি গোলই করেন মেসি। এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক, এবং ৩৮ বছর বয়সে এই কীর্তি গড়ে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়সী হ্যাটট্রিক স্কোরারও হয়েছেন।

Manual6 Ad Code

এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসে-এর রেকর্ড স্পর্শ করেছে। আর মাত্র একটি গোল করলেই তিনি এককভাবে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।

ম্যাচ শেষে আবেগপ্রবণ মেসি বলেন, ব্যক্তিগত কিছু কঠিন সময় পার করে তিনি এই পারফরম্যান্সে ফিরেছেন এবং সতীর্থ ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Manual7 Ad Code

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেন, মেসির পারফরম্যান্স ভাষায় প্রকাশ করা কঠিন। তিনি বছরের পর বছর ধরে যা করে চলেছেন, তা অবিশ্বাস্য।

বিশ্বকাপে অভিষেকের ২০ বছর পর এই হ্যাটট্রিকটি মেসির পেশাদার ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক। তিনি বলেন, দীর্ঘ ক্যারিয়ারের এই মুহূর্ত তার জন্য বিশেষ এক অর্জন।

 

 

 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com