• সিলেট, রাত ১২:৫২, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জকিগঞ্জের জসিম ধরা খেলেন বিয়ানীবাজারে, সাথে মিললো যা

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২৬
জকিগঞ্জের জসিম ধরা খেলেন বিয়ানীবাজারে, সাথে মিললো যা

Manual5 Ad Code

জকিগঞ্জের জসিম ধরা খেলেন বিয়ানীবাজারে, সাথে মিললো যা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ১ হাজার ৯শ’ পিস ইয়াবা বড়িসহ একজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ব্যক্তি সিলেটের জকিগঞ্জ থানার মাতারগ্রাম এলাকার তৈয়ব আলীর ছেলে জসিম উদ্দিন (৪০)।

 

পুলিশ জানায়, সিলেট জেলার বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে বিয়ানীবাজার থানাধীন ২নং চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় মাদক বিক্রির অভিযোগে জসিমকে আটক করা হয়। পরে জসিমের নিজ হাতে বের করে দেয়া ১০টি কালো রঙের বায়ুরোধক পলিথিনের প্যাকেটে রক্ষিত অবস্থায় ১ হাজার ৯০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির দাম আনুমানিক ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘এ সংক্রান্তে বিয়ানীবাজার থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com