• সিলেট, সকাল ৭:০৯, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির

admin
প্রকাশিত জুলাই ১০, ২০২৬
সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির

Manual3 Ad Code

সিলেট মহানগরী শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবির

প্রেস বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, যুগে যুগে ত্যাগীরাই ইতিহাস সৃষ্টি করে সফলতা অর্জন করেছে। বাংলাদেশেও ইসলাম ও মানবতার জন্য জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামায়াত ও ছাত্রশিবিরের ভাইয়েরা যে ত্যাগ স্বীকার করেছেন তা বিশ^ ইসলামী আন্দোলনের জন্য অনন্য নজির। ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, শৃঙ্খলা, ত্যাগ ও তাকওয়ার গুণে সমৃদ্ধ হতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

 

Manual3 Ad Code

তিনি আরও বলেন, কর্মীদের নিয়মিত অধ্যয়ন, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক দায়িত্ব পালনের মাধ্যমে দক্ষ ও আদর্শবান জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে। আর্তমানবতার কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে হবে। সামাজিক ও মানবিক কর্মকান্ডে অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। নিজেকে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে চুড়ান্ত শপথের জন্য প্রস্তুতি নিতে হবে।

Manual7 Ad Code

 

তিনি শুক্রবার (১০ জুলাই) সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

থানা আমীর মো. শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। দারসুল কুরআন পেশ করেন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার।

বক্তব্য রাখেন-থানা নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, থানা দায়িত্বশীল মঞ্জুর রহমান, মাওলানা শাহ মাহমুদুল হক ও নাসির উদ্দিন চৌধুরী প্রমূখ।

শিক্ষাশিবিরে থানা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষাশিবিরে বক্তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com