সুন্দরবন কুরিয়ারের সামনে থেকে পালিয়ে গেলেন দু’জন, জব্দ হল যা
নিজস্ব প্রতিবেদক
সুন্দরন কুরিয়ার অফিসের সামনে অবস্থান করছিল একটি সাদা রঙের প্রাইভেট কার। র্যাবের কাছে খবর ছিল, কারটিতে মাদকদ্রব্য থাকতে পারে। হঠাৎ সেখানে র্যাবের উপিস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। তবে র্যাব প্রাইভেট কারটি আটক ও মাদকের একটি চালান আটক করতে সক্ষম হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এ ঘটনাটি ঘটে।
র্যাবের মিডিয়া সেল জানায়, শায়েস্তাগঞ্জের ব্রাহ্মনডোরা ইউনিয়নের অলিপুর এলাকার সুন্দরবন কুরিয়ার অফিসের সামনে থেকে সাদা রঙের একটি কার আটক করে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে শায়েস্তগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত গাঁজা হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট ্আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটিিভউ২৪ড্টকম