বিশ্বনাথে শ্রীশ্রী জগন্নাথদের রথযাত্রা মহোৎসব পালন
নিজস্ব প্রতিবেদক
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেব’র রথযাত্রা মহোৎসব শুরু হয়েছে।
আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হবে এ বছরের রথযাত্রা মহোৎসব। উৎসবকে ঘিরে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে ব্রাহ্মমুহুর্তে শ্রীশ্রী জগন্নাথ দেব’র আবাহন ও পূজার্চ্চনার মাধ্যমে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর বিকেল ৪টার দিকে উপজেলা- পৌর এলাকার বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বী ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে মন্দির প্রাঙ্গন থেকে যাত্রা শুরু করে রথযাত্রার রথ নিয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়। এসময় ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও ভক্তিমূলক পরিবেশে রথযাত্রা উৎসবমুখর হয়ে উঠে।
বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া (মশুল্লা) গ্রামস্থ বিশ্বরূপ মডেল মন্দিরে জাগ্রত শ্রীকৃষ্ণচৈতন্য পরিষদের উদ্যোগে এবং বিশ্বরূপ মডেল মন্দিরের সভাপতি অরুন চন্দ্র নাথ ও মহাসচিব অজয় কান্তি দে’র নেতৃত্বে টানা ৫ম বারের মতো রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়। এছাড়া একই দিনে উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে শ্রীশ্রী গোপীনাথ জিউর আখড়ার উদ্যোগে, খাজাঞ্চী ইউনিয়নের মদনপুর গ্রামে শ্রীশ্রী নরশিংহ লাল জিউর আখড়ার উদ্যোগে এবং বিশ্বনাথ ইউনিয়নের ধীতপুর গ্রামে রথ বাড়ির উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ দেব’র রথযাত্রা মহোৎসব পালন করা হয়েছে।
বিশ্বনাথ পৌর শহরে অনুষ্ঠিত রথযাত্রার রথ পরিক্রমায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক কানু রঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রনবীর পাল নিলু, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১’র পরিচালক (বিশ্বনাথ উপজেলা) পরিচালক রমা কান্ত দে, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য সুজিত দেব প্রমুখ’সহ সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।