• সিলেট, রাত ২:২১, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ ডিআইজি

admin
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬
বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ ডিআইজি

Manual2 Ad Code

বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জ ডিআইজি

শ্রীমঙ্গল প্রতিনিধি

Manual4 Ad Code

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজারের বন্যাকবলিত দুর্গত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশেষ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

 

Manual6 Ad Code

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের গুজারাই গ্রামে হযরত শাহ হাজী কামাল উদ্দিন (রহ.)-এর মোকাম সংলগ্ন এলাকায় এই মানবিক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বন্যা পরিস্থিতির কারণে পানিবন্দি ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা স্থানীয় মানুষের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। ক্যাম্পটিতে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করছেন।

মৌলভীবাজার পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ও সংশ্লিষ্ট মেডিকেল টিম সরাসরি মাঠ পর্যায়ে এই সেবা প্রদান করছেন।

Manual8 Ad Code

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে জেলার অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও বিশেষ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

এ বিষয়ে স্থানীয়রা জানান, বিশুদ্ধ পানি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে পানিবাহিত রোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। এমতাবস্থায় পুলিশ প্রশাসনের এই মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্‌লুর রহমান জানিয়েছেন, বন্যার্তদের জনদুর্ভোগ লাঘবে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পুলিশের এমন জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com