জুলাই শহিদদের স্বরণে গোলাপগঞ্জে স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হবে: এমপি এমরান চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনিধি
সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারুণ করে আমরা আগামীর পথ চলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বরনে জুলাই স্তম্ভ নির্মাণ করা হবে। কখনো যাতে তাদেরকে ভূলে না যাই।
তিনি বৃহস্পতিবার গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট-৬ আসনের সাংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা কৃসি অফিসার মাশরেফুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জুনায়েদ কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহম্মদ হিরণ, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, নির্বাচন অফিসার এমদাূুল হক, প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইউসুফ হোসাইন খান, সমাজসেবা অফিসার মোঃ নুরুল হক, উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মুরাদ, গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) মুসলেহ উদ্দিন আহমদ, মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান।