• সিলেট, সকাল ৯:৩৪, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছাত্রদল

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
সিলেটে ছাত্রদল

Manual8 Ad Code

সিলেটে ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

 

নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের মিছিল ও সাংগঠনিক তৎপরতা বন্ধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতারা ছাত্রলীগের ঝটিকা মিছিল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান।

 

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের জেলা ও মহানগর শাখা। কর্মসূচিতে সংগঠনটির বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচিকে ঘিরে কমিশনার কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে ছাত্রদলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সঙ্গে বৈঠক করে তাদের দাবিগুলো তুলে ধরেন।

Manual1 Ad Code

 

অবস্থান কর্মসূচিতে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষণার পরও সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির কর্মকর্তার পরোক্ষ মদদ ও উদাসীনতার কারণেই নিষিদ্ধ সংগঠনটি আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন বলে নেতারা অভিযোগ করেন।

বিক্ষুদ্ধ ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, বিগত সরকারের আমলে সিলেটে সাধারণ শিক্ষার্থী ও জনগণের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তারা সিলেটে অবস্থানরত আওয়ামী লীগ ও ছাত্রলীগের অভিযুক্ত নেতাকর্মীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে পুলিশের কথিত নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন।

 

জানা যায়, শুক্রবার ভোরে নগরীর টিবি গেইট এলাকায় ঝটিকা মিছিল করে ছাত্রলীগ। এর আগে নগরীর নবাবরোড ও কাজিটুলাসহ কয়েকটি জায়গায় মিছিল করে ছাত্রলীগ নেতাকর্মীরা। দিন দিন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ছাত্রদল। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কার্যক্রমরোধে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা এসএমপি কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিকেল ৩টা পর্যন্ত তারা কমিশনার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে ছাত্রদলের একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হকের সাথে বৈঠক করেন।

Manual7 Ad Code

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ছাত্রদলের পক্ষ থেকে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করা হলেও বাস্তবে পুলিশ নিষ্ক্রিয় নয়। কোনো তথ্য পাওয়া মাত্রই অভিযান পরিচালনা করা হচ্ছে।’ তিনি সিলেটভিউকে বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের সদস্যরা হঠাৎ করে ঝটিকা মিছিল করে দ্রুত সরে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। শুক্রবারের ঝটিকা মিছিলের ঘটনাতেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

 

 

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com