• সিলেট, দুপুর ১:১৫, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

Manual3 Ad Code

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর যুবদলের দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

রবিবার (৩০ নভেম্বর) বাদ যোহর সিলেট নগরীর রায়নগরস্থ মারকাযুল কোরআন এতিম মাদ্রাসা সিলেট এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পরে এতিম মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিন ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিনিয়র সহসভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, ১৯ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ফয়জুলুর রহমান কয়েস, জেলা যুবদলের সহ সভাপতি জুবায়ের আহমদ, মহানগর যুবদলের সহসভাপতি জুয়েল আহমদ জুবের, মালেক বক্ত, হেদায়েত উল্লাহ হিরন, জেলা যুবদলের সহ সভাপতি সাহিন আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক চৌধুরী শামীম, শহিদুজ্জামান সুমন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন গেদু,মহানগর যুবদলের সব সাররণ সম্পাদক মোঃ রাহাত আহমদ টিপু, যুবদলের কোষাধ্যক্ষ লিটন আহমদ, দপ্তর সম্পাদক মোঃ রেদওয়ান আহমদ, মহানগর যুবদলের সহ সাংগঠনিক শাহ শাব্বির বাবু, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিনার আহমদ, সহ সমাজকল্যাণ সম্পাদক সাহিন আহমদ, সহ দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম প্রমুখ।

 

Manual8 Ad Code

দোয়া মাহফিলে নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করে গেছেন। তার অসুস্থতায় দেশব্যাপী যে গভীর উদ্বেগ বিরাজ করছে, তা প্রমাণ করে তিনি এখনও মানুষের হৃদয়ে আশা ও প্রেরণার প্রতীক।

নেতৃবৃন্দ আরো বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু একটি পরিবারের নয়, বরং দেশের সকল গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা ও প্রার্থনা। নেতৃবৃন্দ দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও স্বাধীনতা পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করার সংকল্প ব্যক্ত করেন এবং তার সুস্থতার জন্য সকলকে দোয়া করার আহ্বান জানান।

Manual1 Ad Code

শেষে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com