• সিলেট, সন্ধ্যা ৭:৪৩, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের মোগলাবাজারে ওয়াতির হ ত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রে প্তা র সাহাব

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
সিলেটের মোগলাবাজারে ওয়াতির হ ত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রে প্তা র সাহাব

Manual1 Ad Code

সিলেটের মোগলাবাজারে ওয়াতির হ ত্যা, মুন্সিগঞ্জ থেকে গ্রে প্তা র সাহাব

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

সিলেটের মোগলাবাজার থানা এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ওয়াতির হত্যা মামলার ৩নং আসামিকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual5 Ad Code

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার পুরাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এসআরবি-৯ ও এসআরবি-১১।

Manual4 Ad Code

 

গ্রেপ্তারকৃত সাহাব উদ্দিন ওরফে সাবুল (৫৪) মোগলাবাজার থানার মুক্তারপুর এলাকার মানিক মিয়ার ছেলে।

 

র‌্যাব জানায়, ওয়াতির আলী (৩০) নামের এক প্রতিবেশির বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে সাহাব ওরফে সাবুল ও তার লোকজনের সাথে বিরোধ ছিল। গত ২৮ জুলাই সকাল ১১টায় ওয়াতির আলী ও সাবুলের মধ্যে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রাত ১১টার দিকে সাবুল ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওয়াতির আলীর বসতবাড়িতে হামলা করেন। তারা তাকে ধরে বাড়ির বাইরে এনে রক্তাক্ত জখম করে ফেলে যান। স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়াতির আলীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত সোয়া ১২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় ওয়াতির আলীর চাচা বাদী হয়ে মোগলাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করলে এসআরবি তদন্ত শুরু করে এবং সাবুলকে গ্রেপ্তারে সক্ষম হয়।

 

তাকে মোগলাবাজার থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com