• সিলেট, সন্ধ্যা ৭:২৮, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অ বৈ ধ ইটভাটা বন্ধে সিলেটে পরিবেশ অধিদপ্তরের বার্তা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৬
অ বৈ ধ ইটভাটা বন্ধে সিলেটে পরিবেশ অধিদপ্তরের বার্তা

Manual4 Ad Code

অ বৈ ধ ইটভাটা বন্ধে সিলেটে পরিবেশ অধিদপ্তরের বার্তা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ইটভাটা বন্ধ এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণে সিলেটে ইটভাটা মালিকদের নিয়ে মতবিনিময় সভা করেছে পরিবেশ অধিদপ্তর।

সভায় বিদ্যমান আইন মেনে ইটভাটা পরিচালনা, কাঠের ব্যবহার বন্ধ, মানসম্মত কয়লা ব্যবহার এবং পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Manual3 Ad Code

সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কার্যালয়ের সুরমা সম্মেলন কক্ষে জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক মো. আবুল কালাম আজাদ।

Manual8 Ad Code

সভায় গণপূর্ত অধিদপ্তর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অর্ধশতাধিক ইটভাটা মালিক অংশ নেন।

 

Manual5 Ad Code

সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাইজুল কবির পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ইটভাটা পরিচালনার আইনি শর্তগুলো তুলে ধরেন। এর মধ্যে বৈধ লাইসেন্স, অনুমোদিত উৎস থেকে মাটি সংগ্রহ, কাঠের ব্যবহার বন্ধ, মানসম্মত কয়লা ব্যবহার, নির্গমন নিয়ন্ত্রণ এবং ভাটার নির্ধারিত দূরত্ব বজায় রাখার বিষয়গুলো উল্লেখ করা হয়।

এ সময় অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি প্রচলিত পোড়ানো ইটের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থায় যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

মতবিনিময় পর্বে ইটভাটা মালিকরা কয়লায় সালফারের মাত্রা, নদীর পলি ও খাল খননের মাটি ব্যবহারের সুযোগ, ভাটার দূরত্বসংক্রান্ত শর্ত শিথিল এবং আধুনিক প্রযুক্তিতে রূপান্তরের জন্য অতিরিক্ত সময় দেওয়ার দাবি জানান।

সভাপতির বক্তব্যে মো. আবুল কালাম আজাদ বলেন, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় বিদ্যমান আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার কোনো বিকল্প নেই। তিনি অবৈধ কার্যক্রম থেকে বিরত থেকে পর্যায়ক্রমে পরিবেশবান্ধব ব্লক ইট উৎপাদনের দিকে অগ্রসর হওয়ার জন্য ইটভাটা মালিকদের প্রতি আহ্বান জানান।

 

 

Manual3 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com