• সিলেট, রাত ৮:০৬, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাল্লায় বিদ্যুতের শকে নি হ ত- ২

admin
প্রকাশিত আগস্ট ৪, ২০২৬
শাল্লায় বিদ্যুতের শকে নি হ ত- ২

Manual2 Ad Code

প্রতিকী ছবি

Manual2 Ad Code

শাল্লায় বিদ্যুতের শকে নি হ ত- ২

শাল্লা প্রতিনিধি

 

 

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বিদ্যুতের খুঁটির তারের সাথে সক খেয়ে দু’জন নিহতের খবর পাওয়া যায়।

 

সোমবার দুপুর অনুমান ১২ থেকে ১টার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জিল্লু মিয়া (১৪) পিতা: সেকুল মিয়া ও সাকিল মিয়া (১৩) পিতা: মুখলেছ মিয়া, উভয়ই ৪নং শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জিল্লু মিয়া ও সাকিল মিয়া দুপুরে বাড়ির পাশে গোসল করতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক খুঁটির তারের সাথে সক লেগে মৃত্যুবরণ করেন। নিহতরা বাড়িতে না আসায় আত্মীয়-স্বজন মিলে অনেক খোঁজাখুঁজি করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে পানিতে একজনের লাশ সনাক্ত করে এবং পাশে থাকা অন্যজনকেও বৈদ্যুতিক খুঁটির তারের সাথে যুক্ত থাকা অবস্থায় দেখতে পায়। তাদেরকে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যাওয়া হয়।

Manual2 Ad Code

 

এ ব্যাপারে হসপিটালের কর্তব্যরত ডাক্তার ওমর ফারুক জানান, কারেন্টে শক খাওয়া দু’জন লোককে হাসপতালে নিয়ে আসার পর আমরা তাদের মৃত অবস্থায় দেখি।

এ বিষয়ে কান্দিগাঁও গ্রামের বাসিন্দা ও শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, এরা দুজন গোসল করতে পানিতে নামলে কারেন্টের তারের সক খেয়ে মারা যায়। বর্তমানে তাদেরকে থানায় নিয়ে গেছে।

 

Manual3 Ad Code

এ ব্যাপারে শাল্লা থানার অফিসার ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) শওকত জামিল বলেন, বিদ্যুতের তারের সঙ্গে সক খেয়ে কান্দিগাঁও (শান্তিনগর) গ্রামের দু’জন ব্যক্তি মারা যান। নিহতদের অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ অভিভাবকদের কাছে দাফন করার জন্য হস্তান্তর করা হয়। পাশাপাশি থানায় অপমৃত্যুর একটি মামলা রজু করা হয়েছে।

 

Manual8 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com