• সিলেট, রাত ১০:১০, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কিশোরী ধ র্ষ ণ, সিলেট এসআরবির জালে যুবক

admin
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৬
কিশোরী ধ র্ষ ণ, সিলেট এসআরবির জালে যুবক

Manual3 Ad Code

কিশোরী ধ র্ষ ণ, সিলেট এসআরবির জালে যুবক

নিজস্ব প্রতিবেদক

 

Manual3 Ad Code

সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)।

 

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা পৌণে ৮টার দিকে দিরাই থানাধীন চণ্ডিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual8 Ad Code

 

গ্রেফতার কাউছার ইসলাম (২২)। তিনি জগন্নাথপুর থানার আহমেদাবাদ গ্রামের হারিছ উল্লাহর ছেলে।

 

মামলার বিবরণে এসআরবি জানায়, ভুক্তভোগী কিশোরী জগন্নাথপুরের বুরাইয়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত কাউছার ইসলাম সম্পর্কে তার আপন চাচাতো ভাই এবং দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। বাড়িতে আসতে নিষেধ করায় সে ক্ষুব্ধ হয়। পরবর্তীতে গত ১৬ জুলাই রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়লে ভাইয়ের নাম ধরে ডেকে দরজা খোলানোর পর ঘরে ঢুকে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত। এ সময় কিশোরীর ভাই এগিয়ে এসে তাকে আটকে রাখেন।

Manual2 Ad Code

 

পরে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২০)। এরই প্রেক্ষিতে প্রধান আসামিকে গ্রেফতার করে এসআরবি।

 

Manual3 Ad Code

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com