যে কারণে দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের তাহিরপুরে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান মনির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে তাহিরপুর থানা পুলিশ, নৌ-পুলিশ ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সিলেটভিউ২৪ডটকম